সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন

সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন মাধ্যমে পরিচালিত হয়। এ সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন। অতঃপর অপারেটিং সফটওয়্যারসহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে। এভাবে আমরা নিজেদের প্রয়োজনমতো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করতে পারি। সফটওয়্যার ইনস্টলেশন হলো কম্পিউটারে কোনো প্রোগ্রাম ব্যবহারের জন্য সেটআপ করা, আর আনইনস্টলেশন হলো তা অপসারণ করা। উইন্ডোজে সাধারণত setup.exe বা .msi ফাইল রান করে ইনস্টল করা হয় এবং Control Panel বা Settings > Apps > Apps & Features-এ গিয়ে তা ডিলিট বা Uninstall
সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন


সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন ইনস্টল করার প্রক্রিয়া একটি জটিল এবং এর জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এ কাজটি নিয়ে আমরা পরবর্তী শ্রেণিতে আলোচনা করব। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। এ সফটওয়্যারগুলো ব্যবহারকারীর যন্ত্রটি ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে ইনস্টল করতে হয়।

 কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা


কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ রাখা প্রয়োজন—

  1.  যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা।
  2.  read me ফাইলটিতে তুমি কী ধরনের কাজ করতে পারবে তা লেখা আছে কিনা পড়ে নিতে হবে।
  3.  ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা (বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হয়)।
  4. এন্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা।
  5.  অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা (বিশেষ কোনো কাজ ছাড়া প্রায় সব যন্ত্রেই এ অনুমোদন দেওয়া থাকে। বিষয়টি সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণিতে বিস্তারিত জানব)।

সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া সাধারণত অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। তবে এ প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই আমাদের সফটওয়্যারের ফাইল বা ডিভিডি কপি প্রয়োজন হবে। এ সফট কপি সিডি, ডিভিডি, পেনড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে Auto run নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে। তোমাদের কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে Auto run প্রোগ্রামটি চালু হয়ে যায় এবং সফটওয়্যারটি setup করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। সাধারণত যন্ত্রটি restart করলেই ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু করা যায়।

একটি সফটওয়্যার ইনস্টল করার ধাপগুলো মোটামুটি হলো—

প্রথমে সফটওয়্যারের সেটআপ ফাইলে ডাবল ক্লিক করতে হবে এটাতে ডাবল ক্লিক করলে ইনস্টলেশন শুরু হবে। এতে হার্ডডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয়। আবার অনেক সময় আইসিটি যন্ত্রটি পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি করে। তাই বর্তমানের কাজ হলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা।

এখন প্রশ্ন হলো আনইনস্টল কীভাবে করব? 

এ কাজটি করতেও অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করে থাকে। প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন একই। তবে এক্ষেত্রে চলতি যুগে বিশেষ করে হাতের আঙুলের স্পর্শ দ্বারা পরিচালিত অর্থাৎ টাচস্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটি মেনু আসবে। সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে।

সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন মানে কম্পিউটারে নতুন প্রোগ্রাম যুক্ত করা, যা সাধারণত .exe ফাইল বা ডিস্ক থেকে করা হয় এবং "Next" বা "Install" ক্লিক করে ধাপগুলো অনুসরণ করতে হয়; আর আনইনস্টল মানে প্রোগ্রামটি মুছে ফেলা, যা উইন্ডোজের Settings > Apps > Apps & features অথবা Control Panel > Programs and Features থেকে করে Uninstall বাটনে ক্লিক করে সম্পন্ন করা যায়। 

মাইক্রোসফট উইন্ডোজ-এর অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্র তথা কম্পিউটার ব্যবহার করে থাকে, সেসব যন্ত্র হতে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।


প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। অতঃপর ডাবল ক্লিক করে “Add or Remove” অথবা “Uninstall Program”-এ ঢুকতে হবে।

এরপর যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টল ক্লিক করলেই ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে। ফাইল বড় হলে আনইনস্টল হতে একটু বেশি সময় লাগতে পারে। আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়। তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে। অন্যথায় ভুলক্রমে এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে, যার কারণে তোমার যন্ত্রটিতে পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো সম্ভব নাও হতে পারে। তাই এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url