নতুন কম্পিউটার কিনতে গিয়ে ৯০% মানুষ ঠকে। দোকানদার ২০ হাজার টাকার PC ৩৫ হাজার দিয়ে ধরায় দেয়। আবার ২ মাস পর PC স্লো হয়ে যায়। ২০২৬ সালে কম্পিউটার কেনার আগে এই ৮ টি ভুল যদি করেন, তাহলে আপনার টাকাও যাবে, শান্তিও যাবে।
ভুল ১: শুধু Processor দেখে PC কেনা
ভুল ২: RAM এর MHz না দেখা
ভুল ৩: SSD ছাড়া HDD দিয়ে PC বানানো
ভুল ৪: Power Supply এ টাকা বাঁচানো
ভুল ৫: মনিটর সস্তা নেওয়া
ভুল ৬: ভবিষ্যতের কথা না ভাবা
ভুল ৭: ওয়ারেন্টি কার্ড না নেওয়া
ভুল ৮: অনলাইন প্রাইস না দেখে দোকানে যাওয়া
ভুল ১: শুধু Processor দেখে PC কেনা
i3, i5, i7 শুনেই লাফ দিবেন না। সাথে Generation দেখুন। 2026 এ 12th Gen এর নিচে কিনবেন না। i3 12th Gen, i5 10th Gen এর চেয়ে ভালো।
ভুল ২: RAM এর MHz না দেখা
16GB RAM বললেই হবে না। 3200MHz DDR4 RAM নিন। 2400MHz RAM PC কে স্লো করে দিবে।
ভুল ৩: SSD ছাড়া HDD দিয়ে PC বানানো
২০২৬ সালে এসে যারা HDD দিয়ে Windows দেয় তাদের থেকে ১০০ হাত দূরে থাকেন। অবশ্যই 256GB NVMe SSD লাগবেই। নাহলে PC কচ্ছপের মতো চলবে।
ভুল ৪: Power Supply এ টাকা বাঁচানো
দোকানদার ৫০ টাকার লোকাল PSU দিবে। ২ মাস পর পুরো PC নষ্ট। অবশ্যই Brand PSU - Corsair, Gigabyte নিন।
ভুল ৫: মনিটর সস্তা নেওয়া
৬০Hz মনিটর নিয়ে গেম খেললে চোখ নষ্ট। কমপক্ষে 75Hz IPS Monitor নিন।
ভুল ৬: ভবিষ্যতের কথা না ভাবা
এখন 8GB RAM নিলেন। ৬ মাস পর 16GB লাগবে। তাই Motherboard এ যেন 4 টা RAM Slot থাকে।
ভুল ৭: ওয়ারেন্টি কার্ড না নেওয়া
Box, Bill, Warranty Card ছাড়া এক টাকাও দিবেন না। ১ বছর পর নষ্ট হলে কান্না করা লাগবে।
ভুল ৮: অনলাইন প্রাইস না দেখে দোকানে যাওয়া
StarTech, Ryans, TechLand এ আগে প্রাইস দেখে যান। নাহলে ৫-৭ হাজার টাকা বেশি দিতে হবে।
কম্পিউটার কেনার আগে এই ৮টি ভুল কখনো করবেন না
- কম্পিউটার কেনার সময় সবচেয়ে বড় ভুল কী?
সবচেয়ে বড় ভুল হলো নিজের প্রয়োজন না বুঝে শুধুমাত্র কম দাম বা ব্র্যান্ড দেখে কম্পিউটার কেনা।
সাধারণ ব্যবহারের জন্য 8GB RAM যথেষ্ট। তবে গেমিং, ভিডিও এডিটিং বা ভারী কাজের জন্য 16GB বা তার বেশি RAM নেওয়া ভালো।
- SSD নাকি HDD—কোনটি বেছে নেব?
SSD অনেক দ্রুত কাজ করে এবং কম্পিউটারের পারফরম্যান্স বাড়ায়। তাই সম্ভব হলে SSD-যুক্ত কম্পিউটার কিনুন।
- প্রসেসর নির্বাচন কীভাবে করব?
আপনার কাজের ধরন অনুযায়ী প্রসেসর নির্বাচন করুন। সাধারণ কাজের জন্য Intel Core i3 বা AMD Ryzen 3, আর ভারী কাজের জন্য Intel Core i5/i7 বা AMD Ryzen 5/7 ভালো।
- পুরোনো (Used) কম্পিউটার কেনার আগে কী কী পরীক্ষা করা উচিত?
হার্ডওয়্যারের অবস্থা, ব্যাটারি (ল্যাপটপ হলে), ডিসপ্লে, SSD/HDD, RAM, ওয়ারেন্টি এবং পারফরম্যান্স ভালোভাবে পরীক্ষা করুন।
- ওয়ারেন্টি কেন গুরুত্বপূর্ণ?
ওয়ারেন্টি থাকলে কোনো হার্ডওয়্যার সমস্যা হলে অতিরিক্ত খরচ ছাড়াই সার্ভিস বা রিপ্লেসমেন্ট পাওয়া যায়।
- শুধু কম দামের জন্য কম্পিউটার কেনা কি ঠিক?
না। খুব কম দামের কারণে অনেক সময় নিম্নমানের হার্ডওয়্যার বা পুরোনো প্রযুক্তির কম্পিউটার পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।